গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডাবলু ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কাশিয়ানী থানার এসআই সৈয়দ রেজাউল করিম জানান, শনিবার বিকালে ডাবলু ফকিরের বাড়িতে ওই শিশু তার মা-বাবার সাথে খৎনা অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। এ সুযোগে শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে পাশে একটি কাচারী ঘরে নিয়ে ডাবলু ফকির ধর্ষণ করে। এ সময় পরিবারের লোকেরা শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। সন্ধ্যার দিকে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।
এ ঘটনায় শিশুর বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ ওই রাতেই ডাবলুকে গ্রেফতার করে।
পরে রোববার সকালে শিশুটির বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। আসামি ডাবলু ফকিরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানান ফকির কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের মৃত ফজলেল ফকিরের ছেলে।
ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান