রাজধানীর কারওয়ান বাজার থেকে ৩৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার কারওয়ান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারওয়াজার থেকে ৩৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান