ডেস্ক: রাজধানীর পূর্ব নাখালপাড়ায় স্ত্রী আখলিমার (৩০) শরীরে এসিড ঢেলে দিয়ে পালিছেয়ে তার স্বামী আব্দুল কদ্দুস।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এসিডে দগ্ধ আখলিমাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আখলিমার ভাই ইমন জানান, দুপুর ১টার দিকে কদ্দুস আখলিমার শরীরে এসিড ঢেলে পালিয়ে যায়। কদ্দুস ৬-৭ মাস আগে মালয়েশিয়া গিয়েছিল। সেখানে জেল খেটে দেশে ফিরেছে। এরপর থেকেই ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতো। এ নিয়ে তার বোনের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো।
ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আখলিমার মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে। তবে খুব একটা আশঙ্কাজনক নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান