ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে ফের ডুবল কয়লাবোঝাই নৌযান। শুক্রবার সকালে হিরণ পয়েন্ট থেকে ১০ কিলোমিটার দূরে চাঁদপাই রেঞ্জের কাছে বঙ্গোপসাগরের মোহনায় কয়লাবোঝাই নৌযানটি ডুবে যায়।
নৌযানটিতে এক হাজার টন কয়লা ছিল। কোস্ট গার্ড (পশ্চিম) কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার রাহাতুজ্জামান একটি জাতীয় দৈনিককে জানান, সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে গত তিন বছরে পর পর তিন বার মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটে। ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী এলাকায় মালবাহী জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনা ঘটে। এতে সুন্দরবন মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ে। ২০১৫ সালের ২৮ অক্টোবর এবং ২০১৬ সালের ১৯ মার্চ সুন্দরবনে দুইটি কয়লাবাহী জাহাজ ডুবে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান