মাদারীপুর জেলা সংবাদদাতা : শুক্রবার দিবাগত রাতে মাদারীপুর শহরের পুরানবাজারের কাচা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি আড়ত দোকান পুড়ে গেছে।এতে নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানায়, রাত আড়াইটার সময় কাচাবাজারে আবদুর রাজ্জাক সরদারের মেসার্স সালাম সরদার,আনোয়ার সরদারের মেসার্স বিশ^জাকের মঞ্জিল,মামুন খানের মের্সাস চন্দ্রপুরী এবং নুরু মালের মুর ভান্ডার নামে ৪টি কাচা মালের আড়তে আগুন লাগে ।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিস বিভাগের ষ্টেশন মাষ্টার নিত্য গোপাল সরকার বলেন রাত অনুমান আড়াইটায় বৈদ্যুতিক সট সার্কিটের কারনে প্রথমে মেসার্স সালাম সরদারের দোকানে আগুন লাগে পরে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে ।২ঘন্টা চেস্টার পর অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান