ঢাকা:
আগামী নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সভা কক্ষে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
এসময় তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সততার সঙ্গে তাদের পাশে থেকে কাজ করুন। নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে জনমূখি কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো নির্দেশনাও দেন তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান