ডেস্ক: নবম ওয়েজবোর্ডের দাবিতে রাজপথ অবরোধ করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা। আগামী ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক সাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠন নিয়ে টালবাহানা করছে। গত বছরের ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
তা না হওয়ায় সাংবাদিকদের আবারো রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সারাদেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সমাবেশে সকলের উপস্থিতি কামনা করেছেন বিএফইউজে নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান