কুমিল্লা : কুমিল্লা মুরাদনগর উপজেলায় আন্ত:জেলার চোরাই চক্র দলের ৫ মহিলা সদস্যকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার আন্দিকুট ইউনিয়নের সিদ্ধেশ্বরী দেব মন্দির থেকে তাদের গ্রেফতার করে। এ সময় চোরাইকৃত একটি স্বর্নের চেইন উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী বিলকিছ আক্তার(২৩), শহিদ মিয়ার স্ত্রী সাজেরা বেগম(৩১), অঅব্দুল কুদ্দুছের স্ত্রী মিনরা বেগম, আলামীনের স্ত্রী শিল্পি আক্তার ও হানিফ মিয়ার স্ত্রী খাইরুন বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিদ্ধেশ্বরী দেব মন্দিরে সোমবার কিত্তন অনুষ্ঠানে বাঙ্গরা বাজার থানার এসআই কাজী আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ টহলরত অবস্থায় ঐ মহিলাদের সন্দেহ হলে তাদের তল্লাসী চালিয়ে একটি চোরাইকৃত স্বনের চেইনসহ তাদের আটক করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতরা আন্ত জেলা চোরাই দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান