ফারুক আহম্মেদ সুজন: ঢাকার দোহারে জয়পাড়া, কার্তিকপুর, মৈনট, মেঘুলা, নারিশা, ফুলতলা ও পল্লিবাজারের হোটেল গুলোতে মধ্যরাত পর্যন্ত কাজ করছে দশ থেকে ১২ বছরের শিশুরা। যে বয়সে তাদের হাতে থাকার কথা বই খাতা সেই বয়সে অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লিবাজারের জামাই হোটেলে সোহেল (১০) নামে একটি শিশু দুই বছর ধরে প্লেট ধোঁয়ার কাজ কাজ করছে। উপজেলার নারিশা বাজারে সাগর হোটেলে মনির (১১), মেঘুলা বাজারে সুমন (১২), জয়পাড়া ভাই বোন হোটেলে উজ্জল (১১), কার্তিকপুর সোমা হোটেলে করিম (১০) ও মৈনট ঘাট রিমা হোটেলে আলী (১১) নামে শিশুরা কাজ করছে। হোটেল মালিক রিপন জানায়, শিশুদের মাসিক বেতন ১৮ শত থেকে দুই হাজার টাকা বেতন দিলে ভোর থেকে মধ্য রাত পর্যন্ত কাজ করানো যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান