ডেস্ক: বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সার্বিক দারিদ্র্য থেকে মুক্ত হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন মেগা প্রকল্পের পাশাপাশি সব খাতে অন্যান্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার নগরীর আগারগাঁওয়ে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ঋণ ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ প্রকাশ করে মন্ত্রী বলেন, অতি দারিদ্র্য ২০২৪ সালের মধ্যে দূর হবে এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
মুহিত বলেন, দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর অতি দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক সংস্থা ও এনজিও অতি দারিদ্র্য জনগোষ্ঠী দারিদ্র্যের হার কমে আসছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম ইউনুসুর রহমান ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন এসডিআই চেয়ারপার্সন এম আই চৌধুরী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান