খাবারের লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে মন্দিরের ভেতরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উড়িষ্যার জগন্নাথপুর মন্দিরে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই নাবালিকা বারিপদার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার যুবকের নাম গুরুচরণ বেহেরা। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করেছে বারিপদার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকা মানসিক ভারসাম্যহীন। বারিপদাতে মন্দিরের কাছেই তার বাড়ি। কাউকে না জানিয়েই ওই রাতে সে মন্দিরের ভেতরে প্রবেশ করে। অনেকটাই রাত হওয়ায় সে সময় মন্দির চত্বর প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগে গুরুচরণ তাকে খাবারের লোভ দেখিয়ে মন্দিরের ভেতরে জগন্নাথের গোসলের ঘরে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা অন্যান্য লোকজন এবং স্থানীয়রা ভোর রাতে ওই নাবালিকাকে সেখানে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাবালিকা ওই যুবককে চিহ্নিত করলে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান