ডেস্ক : রাজধানীর আগারগাঁও এলাকায় আজ রোববার সকাল ১০টার দিকে বাসের ধাক্কায় মোহাম্মদ আলী (৪৫) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
মোহাম্মদ আলী নোয়াখালীর চৌমুহনীর একটি কলেজের শিক্ষক ছিলেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদেরের ভাষ্য, সকালে আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরের সামনের সড়ক পার হচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় মিরপুর রুটে চলাচলকারী লিংক পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এ ঘটনায় জড়িত চালক পালিয়ে গেছেন। তবে চালকের সহকারী মোবারক শরিফকে বাসসহ আটক করে থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদ আলীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান