পিএনএস ডেস্ক : দুই মাস নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদেকুল ইসলাম মিলন। ‘অপহরণকারীরা’ রোববার সকাল ৮টার দিকে বান্দরবানের একটি এলাকায় রাস্তার পাশে মিলনকে ফেলে রেখে যায়। মিলনের সহপাঠী শুভ জানান, রোববার সকাল ১০টার দিকে মিলন আমাদেরই এক বন্ধুকে ফোন দিয়ে বিকাশে ২ হাজার টাকা পাঠাতে বলে। টাকা পাঠালে রাত ৮টার দিকে গাজীপুরে তার বোনের বাসায় ফেরে। মিলন এখন গাজীপুরে তার বোনের বাসায় আছে। কোথায় ছিল, কীভাবে ছিল- এসব প্রশ্ন করলে সে কোনো উত্তর দেয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, মিলন ফিরেছেন বলে তার সহপাঠীদের কাছে শুনেছেন তিনি।
গত ২৩ মে ভোরে রাজধানীর আদাবরে বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন মিলনকে তুলে নিয়ে গিয়েছিল। পুলিশ কিংবা র্যাব তাকে ধরার কথা অস্বীকারের পর তার পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র মিলনের সন্ধান দাবিতে নানা কর্মসূচি পালন করছিলেন তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ছাত্রের খোঁজ বের করতে সরকারের প্রতি আহ্বান জানিে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান