গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি প্রসাধনী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় অবস্থিত এসএস কসমেটিকস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধ ১১ শ্রমিকের পরিচয় জানা যায়নি। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কালিয়াকৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া দগ্ধরা হলেন- রহিম (২৫), আল ইমরান (২৮), নাজনিন (২০) শেফালি (৪০) ও ইসমত আরা (২০)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কালিয়কৈরের ৩টি ও গাজীপুরের ১টি ইউনিট কাজ করছে।
আাহতদের ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে বলে জানান ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান