ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ওয়াজ মাহফিলের খিচুরি খেয়ে ২৫ জন অসুস্থ্য হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। খাবারের বিষক্রিয়ায় এরা অসুস্থ বলে চিকিৎসক জানায়।
রোগী ও তাদের স্বজনরা জানান, গত রোববার রাতে ঝালকাঠি শহরের কুতুবনগর মাদ্রাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সম্পন্ন হওয়ার পর শেষে রাতে তবারক হিসেবে খিচুরি খাওয়ানো হয়। তবে অনুষ্ঠানে অংশ নেয়া শিশুসহ অনেকেই সোমবার সকালে সেই খিচুরি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপালাতের ভর্তি খাতায় শিশুসহ ২৫ জনের নাম পাওয়া যায়। তবে অসুস্থ্য হওয়ার সংখ্যা আরও বেশি বলে স্বজনরা জানায়।
এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম ফরহাদ জানান, ভর্তি হওয়া রোগীরা পাতলা পায়খানা, বমি এবং পেটে ব্যথায় ভুগছে। খাদ্যের বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে জানিয়ে চিকিৎসক বলেন, অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান