ফারুক আহম্মেদ সুজন : ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদের পাঁচজন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
২০ মে, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন সদর দফতর থেকে এক অফিস আদেশে লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানকে ডেমরা থানার অফিসার ইনচার্জ, ডেমরা থানার অফিসার ইনচার্জ এসএম কাওসার আহমেদকে আদাবর থানার অফিসার ইনচার্জ ও আদাবর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানকে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগে বদলী করা হয়েছে।
এদিকে একই দিন পৃথক এক অফিস আদেশে কাউন্টার টেরোরিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমানকে শাহবাগ থানার অপারেশন অফিসার, শাহবাগ থানার অপারেশন অফিসার আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার তদন্ত অফিসার, পল্টন থানার অপারেশন অফিসার মোঃ আবু সিদ্দিককে ওয়ারী থানার অপারেশন অফিসার ও ওয়ারী থানার অপারেশন অফিসার মাহবুব আলমকে পল্টন থানার অপারেশন অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান