বাংলার খবর: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজলোয় ইয়াবাসহ সাবেক কাউন্সিলর আরিফ শেখ (৩৮) ও আলী আকবর আরিফ (৩৬) নামে দুই মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজলোর পশ্চিমপাড় দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৮ পিছ ইয়াবাসহ আরিফ শেখ ও টুপুরিয়া ব্রিজের উপর থেকে ৩ পিছ ইয়াবাসহ আলী আকবর আরিফকে আটক করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতার আরিফ শেখ কোটালীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর। সে পশ্চিমপাড় গ্রামের আবু তালেব মিয়ার ছেলে ও আলী আকবর আরিফ টুপুরয়িা গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান