
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হয়। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রাবার সকালে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই আমীর হোসেন সাংবাদিকদের জানান, পিকআপটি উদ্ধার করা হলেও যাত্রীবাহী পরিবহনটি এখনো মহাসড়কের পাশের খাদে পড়ে আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান