ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই সন্তানকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোররাতে রায়পুরা পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২) ও তার দুই সন্তান কাকলী আক্তার (৮) এবং সোয়ান মোল্লা (৫)।
রায়পুরা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুনেছি দুই সন্তানকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছি।
নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা জানান, কাজল প্রায় তিন বছর ধরে তাদের বাড়িতে থাক না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো খোঁজখবর নিতে।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে কাজল তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসে এবং সকলের সাথে দেখাশুনা করে সন্ধ্যার পর চলেও যায়। কিন্তু শুক্রবার সকালে তাদের বাড়ির খানিকটা দূরে কাজল তার দুই সন্তানকে হত্যা করে এবং সে আত্মহত্যা করেছে বলে খবর পাই।
সামসু বলেন, এ খবরে ছুটে গিয়ে দেখি বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে কাকলী ও সোয়ানের লাশ পড়ে আছে এবং একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থা কাজলের লাশ ঝুলে আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান