ফারুক আহম্মেদ সুজন : গত ২০ শে জুন যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যশোর জিলা স্কুল, এম এম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সামরিক বাহিনীর অডিটর চন্দন কুমার ঘোষের হত্যার বিচার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ২৯শে জুন বিকাল ৫ টায় মানব বন্ধন অনুষ্টিত হয়। উক্ত মানব বন্ধনে চন্দনের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধু, বড়ভাই, ছোটভাই, স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চন্দনকে আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু এমন হত্যার শিকার আর যেন কেউ না হয়, সেদিকে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূল শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, ২০ জুন ভোর বেলায় বিমান বাহিনী হিসাব বিভাগের নিরীক্ষণ কর্মকর্তা চন্দন ঘোষ ভোরে পরিবহনযোগে ঢাকা থেকে যশোরে আসেন। এরপর রিকসা যোগে তিনি বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোক-জন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান