
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু কাজল বাহিনীর প্রধান নিহত হয়েছে। শনিবার (২৮ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বরিশাল র্যাব-৮ এর বরাত দিয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: খবির আহম্মেদ জানান, পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চর এলাকায় রাতে র্যাবের বিশেষ অভিযান পরিচালনাকালে র্যািবের সাথে বন্দুকযুদ্ধে কাজল নামে এক জলদস্যু নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, র্যাবের পক্ষ থেকে পাথরঘাটা থানায় নিহতের লাশ, অস্ত্র ও গোলাবারুদ্ধ হস্তান্তর করা হবে। নিহত জলদস্যু কাজল বাহিনী প্রধান কাজল বলে জানিয়েছেন। এর বেশি তার সম্পর্কে জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান