বাংলার খবর২৪.কম
: তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, ১১৫ জন শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী মালিক দেলোয়ারের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরিনে অগ্নিকাণ্ডের ২২মাস পূর্ণ উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপত্বিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড কামরুল আহসান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সালাউদ্দিন স্বপন, নুরুল ইসলাম, শামিমা নাসরিন, বাবুল আক্তার, শাফিয়া পারভীন, মিস নুরুন্নাহার, ফারুক খানম, কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আজ ২৪সেপ্টেম্বর তাজরিনের অগ্নিকা-ের ২২মাস অতিবাহিত হল কিন্তু এখনো পর্যন্ত নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ পরিশোধ করা হয় নাই।
বক্তারা আরো বলেন, আইএলও কনভেনশন ১২১ এর সাথে পেইন অ্যান্ড সাফারিং এর জন্য প্রত্যেককে ৫লাখ টাকা যুক্ত করে ক্ষতিপূরণ দিতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান