গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের বোর্ডবাজরে হোটেল পর্যটন ও সাইবোর্ড এলাকার হোটেল রাজধানী থেকে খদ্দেরসহ ৩৩ জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী ২৩ জন পুরুষ।
মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, নগরীর বোর্ডবাজারে হোটেল পর্যটন ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানীতে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ১০ জন নারী ও ২৩ জন পুরুষকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান