বাংলার খবর২৪.কম
: দুই লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েও হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে ৫৯ যাত্রীর। আল-নাঈম এয়ার ইন্টারন্যাশনাল ও আল আসফাক ইন্টারন্যাশনাল নামে দুটি হজ এজেন্সি ৫৯ হজযাত্রীর কাছে পাসপোর্ট, ভিসা ও টিকেট বাবদ জনপ্রতি এ টাকা নিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার জান্নাতুল ফেরদৌস নামে এ ভুক্তভোগী প্রতারিত যাত্রীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
হজযাত্রীরা জানিয়েছেন, জনপ্রতি আড়াই লাখ টাকা করে এ দুই এজেন্সি ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তারা বলেন, দুই একদিনের মধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইট ঢাকা ছাড়বে। এজেন্সিগুলো তাদেরকে সৌদি পাঠাতে এখনো তেমন তৎপর নয় বলেও অভিযোগ করেছেন তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান