ডেস্ক: জামালপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামে।
রোববার (৩০ জুন) দুপুরে শেরপুর সদরের বলাইয়ের চরে তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে তার বোনের শ্বশুরবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে জিহাদ (২২) তাকে পৌঁছে দেয়ার কথা বলে ইজিবাইকে করে জামালপুর সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে নিয়ে যায়।
পরে সেখানে একটি নির্জন যায়গায় রাস্তার পাশের এক লেবু বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর ভগ্নিপতি সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জিহাদকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান