ফারুক আহমেদ সুজনঃ ঢাকা জেলার দোহার পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সন্ধ্যার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে এই পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর এই পৌরসভার সীমানা পুন:নির্ধারণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর আগে ৩ সেপ্টেম্বর এই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী এ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।
জানা যায়, ঢাকার দোহার পৌরসভায় প্রথম ও শেষবারের মতো ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর ভোট হয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান