ডেস্কঃ সমাজের খেটে খাওয়া নিম্ন-আয়ের অসহায় ও দরিদ্রদের মাঝে মিরাজ এন্ড ব্রাদার্স এসোসিয়েটের উদ্যোগে রাজধানীর কাফরুল থানার (বিআরটিএ) সংলগ্ন এলাকায় আজ ২৮শে মার্চ সকাল ১০ ঘটিকায় (৪০০) চারশত গরীব লোকের মাঝে চাল, ডাল ও আলু এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ করে প্রতিষ্ঠানটি। বিশ্ব জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া COVID-19 (Coronavirus) মোকাবিলায় গত ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কোন কর্মসংস্থান না থাকায় দেখা দেয় খাদ্যাভাব, আর এই বিষয়টি চিন্তা করেই প্রতিষ্ঠানটির প্রধান মোঃ মিরাজ উক্ত কর্মসূচিটি হাতে নেয়। সরেজমিনে প্রতিবেদনে সংগ্রহকালে আজকের প্রসঙ্গকে তিনি বলেন, বর্তমানে এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী যারা আছেন। তাঁরা যদি অসহায় গরীবদের পাশে সকলে একটু হাত বাড়িয়ে দেয়, তবে সকলের সহযোগীতায় এই সংকট দ্রæত সময়ে কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান