ফারুক আহমেদ সুজন: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া মাঝিনা গ্রামে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় মানুষের মাঝে আজ বৃহস্পতিবার সকাল থেকে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যাগে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী এ খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও হাত ধোয়ার সাবান। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী বলেন,আমাদের দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র কেউ যেন না খেয়ে না থাকে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে ।’
এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি শ্রী রবি রায়, ইউপি সদস্য আলতাফ হোসেন,ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেন,আবু তাহের, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন, মোঃ আলী,৪নং তারা মিয়া, জসিম,বিমল দত্ত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান