ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এসময়ের নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। ৭ জন সুস্থ হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বলে জানান মন্ত্রী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান