ডেস্কঃ নারায়ণগঞ্জের র্যাব-১১ ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন চার কর্মকর্তাসহ আর ৩৯ সদস্যের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ ব্যাটালিয়ানের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি এই ব্যাটালিয়নের মোট ২২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ৯০ জনের রিপোর্ট এসেছে। যাদের মধ্যে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদের রিপোর্ট এখনও আসেনি। তবে আক্রান্তদের মধ্যে কোনো ধরনের উপসর্গ ছিল না। সবাই সুস্থ রয়েছেন। তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে রেখে চিকিৎসকদের নির্দেশনা মতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
এর আগে, গত সপ্তাহে র্যাব-১১ ব্যাটালিয়ানের তিনজন সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং আক্রান্ত বলে শনাক্ত হয়। এরপর থেকেই পর্যায়ক্রমে অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা আক্রান্ত হন। (সূত্রঃ সময়টিভি)
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান