ডেস্ক : আগামী তিনদিনের মধ্যেই করোনার ওষুধ রেমডিসিভির পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৬ মে) রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হাসপাতালকে ‘কভিড-১৯ হাসপাতাল’ হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের ওষুধ রেমডিসিভির বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। যেখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান