ডেস্কঃ ফরিদপুরের চরভদ্রাসনে ভূবনেশ্বর নদীতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ওই স্কুলছাত্রীর ভাই। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চরভদ্রাসন উপজেলা সদরের ভুবনেশ্বর নদীতে এ ঘটনা ঘটে।
নিহত অমি আক্তার (১৫) চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এছাড়া নিখোঁজ তামিম হোসেন (১০) উপজেলা সদরের আলহেরা কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা উপজেলা সদরের উত্তর আলমনগর এলাকার সৌদি প্রবাসী শেখ রাসেলের সন্তান।
জানা যায়, বুধবার বিকেলে দুই ভাই-বোন বাড়ি থেকে নদীর ওপারে আব্দুল সিকদার ডাঙ্গী গ্রামে নানা বাড়ির উদ্দেশে রওনা হয়। তারা ভুবনেশ্বর নদী দিয়ে তাফাল (টিনের তৈরি ছোট নৌকা) চড়ে পার হচ্ছিল। পার হওয়ার সময় প্রচণ্ড বাতাসে তাফাল উল্টে গিয়ে তারা নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি করে অমি আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু তামিম হোসেনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান