ডেস্ক : মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।
শুক্রবার রাতে সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার ঐ গ্রামের মান্নান মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে মনি আক্তারের বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। সেই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। শুক্রবার রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সঙ্গে জামালের কথা কাটাকাটি হয়।
রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে স্ত্রীকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশ ফেলে পালিয়ে যান জামাল ও তার পরিবারের লোকজন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর অভিযুক্ত ও তার পরিবারের লোকজন পালিয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান