বাংলার খবর২৪.কম
: লক্ষ্মীপুর সদর উপজেলা ২১নং টুমচর ইউনিয়নের জনতা বাজার নামক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় হাবিবা আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে ওই এলাকার ছাত্তার মাষ্টারের বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাবিবা আক্তারের বাবা মাওঃ আব্দুল আজীজ অভিযোগ করে বলেন, যৌতুকের দাবিতে জামাতা রাজ্জাকের মদদে তার মা ও ছোট ভাই সোহেল হাবিবা আক্তারকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তিনি আরো জানান, যৌতুকের জন্য বিভিন্ন সময় স্বামী, শাশড়ী ও দেবর নির্যাতন করতো হাবিবাকে। গত ছয় মাস পূর্বে মেয়ের জামাই ৭০ হাজার টাকা নিয়েছে। আরো দুই লক্ষ টাকা দাবি করেন, কিন্তু দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় মেয়েকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখে অত্মহত্যা করেছে বলে প্রচার করে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান