বিনোদন ডেস্ক: বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার সুদূর আরব আমিরাতে জমকালো আয়োজনে এক ঝাঁক শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডের ৫ম আসর।
গতকাল দুবাইয়ে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয় এতে জুয়েলারিতে অবদান রাখার স্বীকৃত স্বরূপ আজ (AAJ) জুয়েলারির স্বত্বাধিকারী ম্যানেজিং ডাইরেক্টর মোঃ দেলোয়ার হোসেন কে পুরস্কৃত করা হয়। সংগঠনের সভাপতি রবি চৌধুরী হাত থেকে এ সম্মাননা দেওয়া হয় ।
'তারকা খ্যাতিতেই অ্যাওয়ার্ড জিতি-নাকি কাজেই তার স্বীকৃতি'-এ বিশ্বাসে বাংলাদেশের টিভি, সিনেমার কলা কুশলী মিডিয়া তারকা সহ নানান স্তরের মানুষের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিতে মানি-সম্মানীদের নিয়ে দুবাইয়ে দীর্ঘ ১৭ বছর পর "ফ্রেন্ডস ভিউ এডভের্টাইজমেন্ট মিডিয়া অ্যান্ড ইভেন্টস" নামক এক প্রতিষ্ঠান আয়োজন করছে "ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩" সম্মাননা অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর দুবাইয়ের দেইরার ক্রাউন প্লাজা হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় । এতে উপস্থিত ছিলেন ঢাকা ডিপজল, জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, অমিত হাসান, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, মডেল প্রিয়াঙ্কা জামান ও কণ্ঠশিল্পী কনা সহ আরো অনেকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান