মোঃ সাকিবুল হাসান, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্টে সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের বেড়াজাল গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের সোসাইটির সভাপতি, প্রভাষক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ রমিজ উদ্দিন। সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন সোসাইটির যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া খান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুস সালাম বাচ্চু প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান