মো: সজীব হাসান, বগুড়া : র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামস্থ বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৩/২৪ তারিখ ২০.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ জন চাঁদা উত্তোলনকারীকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামীরা সর্ব জেলা বগুড়ার শাজাহানপুর থানার বেতগাড়ী এলাকার মো: সাত্তার আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৭), দুপচাঁচিয়া থানার তালোড়া (উত্তরপাড়া) এলাকার মৃত মজিবর রহমানের ছেলে, শাহজাহানপুর থানার সুজাবাদ এলাকার আব্দুল্লাহ এর ছেলে মোঃ মহিদুল ইসলাম (২৯), মোঃ রিপন (২৬) জেলা- বগুড়াগণকে চাঁদাদাবী আদায়ের ১টি রশিদ বহি, ১টি টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান