
নিজস্ব সংবাদদাতা
অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
জগতবেড় ইউনিয়নের ককোয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তির হলেন বাংলাদেশী মোঃ হাসান (১৯),পিতা-আব্দুল মোতালেব , গ্রাম- ডাংগার বাড়ি,পাটগ্রাম, লালমনিরহাট।
১৯ নভেম্বর ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর নাজিরগোমানি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮৬৮/৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকেয়াবাড়ি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক আটক করে। আটককৃত ব্যক্তিকে পাটগ্রাম থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান