(বগুড়া) প্রতিনিধি : বগুড়া শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার আসামি ফারুক হোসেন উপজেলার জাবারীপুর গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান এ তথ্য জানিয়েছেন। ওসি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ফারুককে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় কয়েক শ লোক তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান