আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে পাপিয়া খাতুন (১৫) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত পাপিয়া ওই গ্রামের মোহাম্মদ জামিন সাহার মেয়ে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পাপিয়া একটি স্মার্টফোন কেনার জন্য তার মায়ের কাছে আবদার করে। কিন্তু পরিবারিক সামর্থ্য না থাকায় তার মা তা কিনে দিতে অস্বীকৃতি জানালে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাপিয়া অভিমান করে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখতে পান গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলেয়ে আছে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান