বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রার্থীদের কর্ম কমিশন সচিবালয়ের ২০২৪ সালের ২২ ডিসেম্বরের ১৪৭ নম্বর বিজ্ঞপ্তির সিলেবাস অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
সিলেবাসটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ব্যবহারিক পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য পরে জাতীয় দৈনিক ও কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান