ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এরান্দহ গ্রামে রোজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোজিনা ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের দরজা না খোলা ও রোজিনার কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা দরজা খুলে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিনার গলাকাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান