রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় "জিংক ধান-১০২" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘরাধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলার পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান লিমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান