
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার রাত আনুমানিক ২টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি জব্দ করেছে বিজিবি।
আটক ভারতীয় নাগরিক হলেন সদস্যরা বিশ্বজিৎ কুমার দাস (২৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু চন্দ্র দাসের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫ এর ৫ সাব পিলারের কাছ দিয়ে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস। এসময় বিজিবি টহল দলের সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপাররোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান