নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শীত ও দুর্বলতার কারণে দলছুট হয়ে শকুনটি এলাকায় নেমে আসে। পাখিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ঘোনাবাড়ী জোড়া ব্রীজ এলাকায়
ভুট্টা ক্ষেত থেকে শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, সকালে বের হয়ে বাড়ি সামনে ভুট্টা ক্ষেতে শকুনটি
ঝিম ধরে বসে আছে বসে আছে । কাছে গেলে উড়তে পারছিল না। পরে সেটিকে ধরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খবর দেই। তারা এসে শকুনটিকে নিয়ে যায়
শকুন দেখতে আসা আরেক বাসিন্দা সাজ্জাদ হোসেন রহমান বলেন, বিরল প্রজাতির শকুনের খবর শুনে দেখতে এসেছিলাম। পরে প্রাণিসম্পদ কর্মকর্তারা এটিকে নিয়ে যান।
উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম
বলেন, এলাকাবাসীর সূত্র জানতে পেয়ে ,ঘটনা স্থান শকুনটি উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশক্রমে, সিংড়া ফরেস্ট প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান