ঢাকা: ২০ ফেব্রুয়ারি, শুক্রবার ২০২৬
পরিবহন মাফিয়াদের আনুকল্য পেতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাংঙ্ক অনুসরনের সামিল হিসেবে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচারের সময়ে পরিবহনে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। কতিপয় পরিবহন মালিক শ্রমিক নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, অনেকে শতশত বাসের মালিক হয়েছে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা এমন চাঁদাবাজি ও নৈরাজ্য সাথে জড়িত হয়ে পরার কারণে সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পাইনি। ছাত্র-জনতার রক্তে ভেঁজা সদ্য ভুমিষ্ঠ জনগনের জনপ্রিয় দল বিএনপির সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্য দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির কারণে নি¤œ আয়ের মানুষের বাস ভাড়া বেড়ে যাচ্ছে, পণ্যমূল্য বৃদ্ধির কারণে সরকারকে বিব্রত করছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে, বিএনপি গণমানুষের দল, তাদের পরিবহন মাফিয়াদের আনুকল্য আছে বলে মনে করি না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান