নিজস্ব সংবাদদাতা
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (রাত) ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়।
বর্তমানে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।
তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান