
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। শুক্রবার (০৮ মে) সকালে সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহভাজন এক নারী পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। আটক নারী মোছাঃ রুবিনা খাতুন (৪০) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
এসময় তার কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান