বাংলার খবর২৪.কম
: সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম রহমত আলী শামস।
মঙ্গলবার একটি রেঞ্জ রোভার প্রাইভেটকার একটি পার্কিং করা ট্রাককে আকস্মিক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কারটিতে থাকা চার যাত্রীই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশি, একজন ভারতীয় ও দুইজন আমিরাতের নাগরিক ছিলেন।
শারজা ট্রাফিক পুলিশ বিভাগের প্রধান কর্নেল শাওয়াফ আবদেল রহমান জানান, দ্রুত গতিতে চালিয়ে আসা কারটি পার্ক করে রাখা একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সরাসরি খালি ট্রাকটিকে আঘাত করলে কারের সকল যাত্রীই ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় কারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান