
মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে র্যাব-১৩ রংপুর ও র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি মো. আজিজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তোমার মতো করে হেডিং পরিবর্তন সহ নিউজটি করতে পারো ভাই
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান